প্রতিভাPROTIBHA

প্রতিভা

আজই তো আগামীকাল

বনগাঁর সাংস্কৃতিক মহল্লা-গলিতে সাতাশ বছর। কাগজ-কালির পক্ষেই আমরা, আবারও।


প্রতিভা বনগাঁর একটি সাংস্কৃতিক সংগঠন, আবার একটি লিটল ম্যাগাজিনের নামও। সাতাশ বছর আগে স্কুল-কলেজ পড়ুয়া একঝাঁক তরুণ-তরুণীর স্বপ্ন থেকে এর শুরু। গান, প্রতিযোগিতা, একুশে ফেব্রুয়ারি আর শারদ সংখ্যার ভেতর দিয়ে আমরা রুচিশীল সংস্কৃতির স্রোতকে শহরের অলিতে-গলিতে ছড়িয়ে দিতে চেয়েছি। সেই টানেই আজও আমরা একসঙ্গে, আর এবারও কাগজ-কালির পক্ষে।


২৭বর্ষ
শারদ সংখ্যা২০২৬
২৭ বর্ষ ● ২০২৬ · শারদ সংখ্যা

খুব অল্প সময়ের সিদ্ধান্তে প্রকাশিত এই সংখ্যায় আছে আর্কাইভের কিছু জরুরি লেখা, নতুন কাহিনি, গদ্য, কবিতা ও প্রবন্ধ। সঙ্গে এই বছর শতবর্ষ ছুঁয়েছেন বা পেরিয়েছেন, এমন ক্ষণজন্মা বাঙালি প্রতিভাধর ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনা নিয়ে কয়েকটি বিশেষ লেখা।